ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খুনিদের অপরাধ করে পালাতে দেব না: ইরানের প্রধান বিচারপতি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম

খুনিদের অপরাধ করে পালাতে দেব না: ইরানের প্রধান বিচারপতি

ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই । তিনি বলেন, হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে।

তেহরানে ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জীবন ও দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোহসেনি এজেই বলেন, ‘চার মাসেরও বেশি সময় ধরে আমাদের জনগণ, তরুণ ও বৃদ্ধ নির্বিশেষে তাদের শহীদ নেতার জন্য শোক পালন করছে এবং রক্তের প্রতিশোধের পতাকা উত্তোলন করেছে।’

বিচার বিভাগের প্রধান বলেন, ইরানি জাতির বিরুদ্ধে করা অপরাধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে। তিনি আরো বলেন, জেনেভা কনভেনশন এবং এর অতিরিক্ত প্রোটোকলসহ সব আন্তর্জাতিক কনভেনশনে যুদ্ধাপরাধীদের বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে।

তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে তাদের খুঁজে বের করব, বিচার করব এবং শাস্তি দেব এবং তাদের কাছ থেকে প্রতিশোধ আদায় করব। আমরা তাদের ইরানি জাতির ওপর চাপানো ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতেও বাধ্য করব।’ মোহসেনি এজেই আরো বলেন, ইরান শক্তি ও দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করে যাবে এবং মার্কিন ও ‘জায়নবাদী’ নিপীড়কদের বিরুদ্ধে যেকোনো আন্দোলনকে সমর্থন করবে।

বিচার বিভাগের প্রধান বলেন, ইরান সব প্রতিবেশী দেশকে সমর্থন করে, যতক্ষণ না তারা ‘শত্রুর পক্ষে কাজ করে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন