ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরাকে খামেনির জানাজায় অংশ নেবেন পেজেশকিয়ান, গালিবাফ ও তার বড় ছেলে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

ইরাকে খামেনির জানাজায় অংশ নেবেন পেজেশকিয়ান, গালিবাফ ও তার বড় ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো মুসলিম বিশ্বে। ইরানের কোমে প্রথম জানাজা সম্পন্ন হওয়ার পর, তার মরদেহ বহনকারী কফিন আগামীকাল মঙ্গলবার ইরাকের পবিত্র নগরী নাজাফে স্থানান্তর করা হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের নাজাফে অনুষ্ঠিতব্য এই জানাজা অনুষ্ঠানে যোগ দিতে আগামীকালই দেশটিতে সফর করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং মরহুম নেতার বড় ছেলে মোস্তফা খামেনি।

কর্মসূচি অনুযায়ী, আগামী বুধবার ইরাকের কারবালা ও নাজাফ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির আরও একটি জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে ইরাক ও ইরানের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গসহ লাখো ধর্মপ্রাণ মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

ইরাকের আনুষ্ঠানিকতা শেষে আগামী বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজারে এই মহান নেতার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন