ঢাকা   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্রকে সহায়তাকারীরা ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরানের সামরিক বাহিনী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রকে সহায়তাকারীরা ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরানের সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমঝোতা শেষ বলার পর পাল্টা হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড ইউনিট খাতাম আল-আম্বিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সতর্ক করে বলেছে, ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনে যারা কোনো ধরনের সহায়তা করবে, তাদের সবাইকে ইরানের সশস্ত্র বাহিনীর ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে। খবর আলজাজিরার।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম প্রকাশিত এক বিবৃতিতে কমান্ডটি জানায়, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে যে কোনো ধরনের সহায়তার উৎস ইরানের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে।”

বিবৃতিতে আরও ইঙ্গিত দেওয়া হয়, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করা ব্যক্তি, প্রতিষ্ঠান বা অবকাঠামোর বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইরানের সশস্ত্র বাহিনী মনে করে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন