ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আরব সাগরে পাকিস্তানি কার্গো বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, সন্ধান মেলেনি ৫ ক্রুর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পিএম

আরব সাগরে পাকিস্তানি কার্গো বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, সন্ধান মেলেনি ৫ ক্রুর

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানগামী ‘কে-টু এয়ারওয়েজ’-এর একটি বোয়িং ৭৩৭ কার্গো বিমানের ধ্বংসাবশেষ আরব সাগরে উদ্ধার করা হয়েছে। প্রায় ১২ ঘণ্টার টানা উদ্ধার অভিযান চালিয়ে পাকিস্তান নৌবাহিনী ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সি সমুদ্র থেকে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়। তবে বিমানে থাকা ৫ জন ক্রু সদস্যের এখনও কোনো সন্ধান মেলেনি।

মঙ্গলবার ( ৭ জুন) রাতে শারজাহ থেকে করাচির উদ্দেশে রওনা দেওয়ার পর বিমানটির নেভিগেশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা যায় বলে জানান পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণকক্ষের সাথে যোগাযোগের মাত্র ৩ মিনিটের মাথায় রাডার থেকে নিখোঁজ হওয়ার আগে বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং দিক পরিবর্তন করে সমুদ্রের দিকে নেমে যায়। করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে আরব সাগরে এটি বিধ্বস্ত হয়।

উদ্ধার অভিযানের পর নৌবাহিনী অর মারা উপকৌল থেকে বিমানটির মূল কাঠামোর অংশবিশেষ উদ্ধার করে। নিখোঁজ ৫ ক্রুর পরিচয় প্রকাশ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তারা হলেন ক্যাপ্টেন মুহাম্মদ রিজওয়ান ইদ্রিস, ফার্স্ট অফিসার ফয়সাল জাটোই, ফ্লাইট ইঞ্জিনিয়ার মুহাম্মদ হামিদ ও মুহাম্মদ আরিফ সিদ্দিকী এবং লোডমাস্টার মুহাম্মদ তৌফিক খান।

 

বার্তা বাজার/ এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন