ঢাকা   রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মার্কিন হামলা রুখতে আকাশ প্রতিরক্ষা সক্রিয় করল ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:২৪ এএম

মার্কিন হামলা রুখতে আকাশ প্রতিরক্ষা সক্রিয় করল ইরান

ইরানে তৃতীয় দফায় হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এসব হামলা রুখতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের উপকূলীয় শহর বন্দর-ই মাহশাহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালানোর অভিযোগ তুলে তৃতীয় দফায় হামলা শুরু যুক্তরাষ্ট্র।

সেন্টকম জানিয়েছে, হামলার শিকার জাহাজটিতে আগুন ধরে যায় এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। ফলে জাহাজটি আর চলতে পারেনি। এ ছাড়া জাহাজের একজন নাবিক নিখোঁজ রয়েছেন।

মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, গত ১৬ জুন স্বাক্ষরিত শান্তি চুক্তির প্রতি আনুগত্য দেখানোর আরো একটি সুযোগ ইরানকে দেওয়া হয়েছিল। কিন্তু তারা আবারও তা দেখাতে ব্যর্থ হয়েছে। এর জবাবে এই হামলা চালানো হচ্ছে জানিয়ে সেন্টকম বলে, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা গুঁড়িয়ে দিতে এই আঘাত অব্যাহত রাখা হয়েছে।

এদিকে, ভুল সিদ্ধান্তের জন্য ইরানকে এখন ‘খেসারত’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধসচিব পিট হেগসেথ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর খেসারত দিতে হবে।’

উপকূলীয় শহরগুলোতে দফায় দফায় বিস্ফোরণ

এদিকে ইরানের দক্ষিণাঞ্চল জুড়ে এবং বিভিন্ন বন্দর নগরীতে নতুন করে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই তথ্য জানিয়েছে।

হরমুজগন প্রদেশের বন্দর নগরী জাস্কে নতুন করে আরো দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে জাস্ক শহরে অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এ ছাড়া বন্দর নগরী বন্দর আব্বাস এবং সিরিকে তিনটি করে মোট ছয়টি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চাবাহার বন্দর নগরীতেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিস্ফোরণ হয়েছে বুশেহর প্রদেশেও। এই প্রদেশের বন্দর-ই দেয়ার শহরে পাঁচটি এবং আসালুয়েহ শহরে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে এই প্রদেশে অন্তত ১২টি বিস্ফোরণের খবর জানানো হয়েছিল।

আইআরআইবি আরো জানায়, খুজেস্তান ও বুশেহর প্রদেশের সীমান্তে অবস্থিত ইমামজাদেহ শাহ আব্দুল্লাহ এলাকায় আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে ওই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সক্রিয় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের উপকূলীয় শহর বন্দর-ই মাহশাহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন