ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যে নতুন সমস্যায় কুয়েত প্রবাসী বাংলাদেশিরা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:১৫ এএম

যে নতুন সমস্যায় কুয়েত প্রবাসী বাংলাদেশিরা

যে নতুন সমস্যায় কুয়েত প্রবাসী বাংলাদেশিরা

এমটিনিউজ২৪ ডেস্ক : কুয়েতের জিলিব আল-শুয়ুখ এলাকায় অবৈধ ও অনিরাপদ আবাসিক ভবনের বিরুদ্ধে বড় ধরনের যৌথ অভিযান চালিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

বুধবার (১৫ জুলাই) প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে কুয়েত সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড, কুয়েত ফায়ার ফোর্স, বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি, গণপূর্ত এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানে অনিরাপদ ও অবৈধ ভবন, রাষ্ট্রীয় জমিতে অবৈধ দখল, অতিরিক্ত ঘনবসতিপূর্ণ আবাসন, বসবাসের অনুমতি লঙ্ঘনকারী, পলাতক ব্যক্তি এবং আবাসিক এলাকায় পরিচালিত লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। 

কর্তৃপক্ষ এলাকাটি সুরক্ষিত করেছে, লঙ্ঘনকারী ভবনগুলোর পানি ও বিদ্যুৎ  সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করেছে এবং জরিমানা জারি করেছে। অনিরাপদ ভবনগুলো থেকে সরিয়ে আনা পরিবার ও প্রবাসীদের থাকার জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রও প্রস্তুত করা হয়।

শেখ ফাহাদ বলেন, এই অভিযানটি একটি দেশব্যাপী প্রয়োগ অভিযানের সূচনা, যা জিলিব আল-শুয়ুখ শুরু হওয়া অভিযান সব অঞ্চলে অভিযান পরিচালিত হবে।  তিনি এই এলাকায় গুরুতর পরিবেশগত ও জনস্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সতর্ক করেন এবং জোর দিয়ে বলেন যে, কোনো ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না; জীবন ও সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজনে বিপজ্জনক ভবন ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন।

জিলিব সুয়েখ অঞ্চলকে নতুনভাবে পরিকল্পিত সিটি গঠন করা লক্ষ্যে, সেখানকার আবাসিক ভবন ও বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ১ যুগের ও বেশি সময় ধরে ধাপে ধাপে সরকারি বৈধ লাইসেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে কুয়েত সরকার।

এই অঞ্চল থেকে কর্মস্থলে যাতায়াত সহজ এবং বাসা ভাড়া কমে পায় সে কারণে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী সেখানে বসবাস বেশি করে। বিভিন্ন সময় সরকারের পক্ষ হতে অভিযান পরিচালনা করা হয়। প্রবাসীদের অন্য অঞ্চলে সরে যেতে নোটিশ করা হয়।

বুধবার রাতে অভিযানের অবৈধ আবাসিক ভবন ও ব্যবসায় প্রতিষ্ঠান গুলো পানি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে ঐ অঞ্চলের প্রবাসীদের থাকার জায়গা চরম সংকট দেখা দিয়েছে আশপাশের অঞ্চল গুলোতে ছাপ পড়ার ফলে সেখানকার বাসা ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। কর্মস্থলে যেতে পারছে না আবার অনেকের কাজ নেই।

থাকার সিট বাসা না পেয়ে খোলা আকাশে মানবেতর জীবনযাপন করেছ প্রবাসী বাংলাদেশিরা সহ বিভিন্ন দেশের প্রবাসীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন