ঢাকা   বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম

গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থে কাজ করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিচারিক রায়ের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মেহদি খানকি। তার বিরুদ্ধে একটি ‘বিপ্লববিরোধী সন্ত্রাসী সংগঠনের’ সদস্য হওয়া এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থে অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছিল।

ফার্স জানিয়েছে, নিরাপত্তা বাহিনী কারাজ শহরে অভিযান চালিয়ে মেহদি খানকিকে গ্রেফতার করে। অভিযানে তার বাড়ি থেকে একটি অস্ত্রভাণ্ডার উদ্ধার করা হয়।

এর মধ্যে ছিল পিস্তল, গুলি, বিস্ফোরক নিয়ন্ত্রণের রিমোট, হাতে তৈরি গ্রেনেড, কাঁধ থেকে নিক্ষেপযোগ্য বিস্ফোরক টিউব এবং উচ্চক্ষমতাসম্পন্ন বোমা।

ইরানি কর্তৃপক্ষের দাবি, এসব অভিযোগের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে সেই রায় কার্যকর করা হয়। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন