ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম

ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর

মধ্যপ্রাচ্যের চলতি সংঘাতের প্রেক্ষাপটে ইরানের ক্ষুদ্র ও দ্রুতগতির নৌবহর বা মশা নৌবহরের (মস্কিটো ফ্লিট) যুদ্ধের কৌশলের উচ্চ প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার রুশ নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রশংসা করেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা স্পুটনিকের প্রতিবেদনে জানানো হয়েছে।

বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে কী ঘটছে তা দেখুন। ইরান তাদের ‘মশা নৌবহর’ ব্যবহার করে বেশ দক্ষতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করছে।

তিনি আরও বলেন, এটি আধুনিক প্রযুক্তির বিষয়। আমাদেরও এমন কিছু ছোট জাহাজ বা জলযান রয়েছে, যেগুলো ওজনের দিক দিয়ে ছোট হলেও সেগুলোতে সর্বাধুনিক অস্ত্র সজ্জিত করা আছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা স্পুটনিক জানিয়েছে, ইরানের তথাকথিত এই মশা নৌবহরে প্রায় ২০টি গাদির-শ্রেণির খুদে সাবমেরিন বা মিজেট সাবমেরিন এবং কয়েক হাজার দ্রুতগতির মিসাইল ও অ্যাসাল্ট বোট রয়েছে। অত্যন্ত হালকা ও দ্রুতগতির এসব জলযান ইরানের পাথুরে উপকূলবর্তী টানেল বা সুড়ঙ্গে লুকিয়ে রাখা যায়। ফলে যুক্তরাষ্ট্রের মতো শক্তির জন্য দূরপাল্লার অস্ত্রের সাহায্যে এগুলো ধ্বংস করা বেশ কঠিন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন