ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলি আগ্রাসনে দেশের সমর্থনের প্রতিবাদ, আটক দুই সাবেক মার্কিন কর্মকর্তা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম

ইসরায়েলি আগ্রাসনে দেশের সমর্থনের প্রতিবাদ, আটক দুই সাবেক মার্কিন কর্মকর্তা

গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত দুই মার্কিন সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে। খবর, আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সিনেটের এক শুনানি চলাকালে তাদের আটক করা হয়। শুনানির সময় প্রতিবাদ জানান সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা জোসেফাইন গিলবি এবং লে. কর্নেল (অব.) অ্যন্হনি অ্যাগুইলার।

দুজনই ক্ষোভ জানিয়ে বলেন, গাজায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল দায় যুক্তরাষ্ট্রের। কারণ এই হত্যাযজ্ঞে সব ধরণের সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন।

উল্লেখ্য, মার্কিন নাগরিকদের করের অর্থ গণহত্যায় ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ করেন সাবেক এই দুই মার্কিন সেনা কর্মকর্তা।

/এমএইচআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন