ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সৌদি সফরে যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের ইঙ্গিত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

সৌদি সফরে যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের ইঙ্গিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং হরমুজ প্রণালি নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যে আজ সৌদি আরব সফরে যাচ্ছেন।

বার্তা সংস্থা আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিনের এই সরকারি সফরে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে পাকিস্তান-সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সরকারের আরো কয়েকজন মন্ত্রী।

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকট এবং হরমুজের পরিস্থিতি নিয়ে আমরা এখনো বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘হরমুজ প্রণালিকে ঘিরে একটি সর্বাত্মক ও টেকসই সমাধান খুঁজে বের করতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন