ঢাকা   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নে বিরোধিতা ভারতীয় এমপির

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নে বিরোধিতা ভারতীয় এমপির

ভারতের রাজ্যসভার সদস্য সঞ্জয় কুমার ঝা বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ফারাক্কা পানিবণ্টন চুক্তি নবায়ন না করার আহ্বান জানিয়েছেন। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বিহারের পানিসংকট ও ভবিষ্যৎ পানিনিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তিনি চুক্তি নবায়নের বিরোধিতা করেন।

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এক বিশেষ আলোচনায় সঞ্জয় কুমার ঝা বলেন, প্রায় তিন দশক আগে স্বাক্ষরিত এই চুক্তির কারণে বিহারের কৃষি, সেচব্যবস্থা এবং সুপেয় পানির সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, শুষ্ক মৌসুমে যখন বিহার নিজেই পানির সংকটে ভোগে, তখন গঙ্গার পানি বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে ফারাক্কা ব্যারাজ নির্মাণ করা হলেও এর প্রভাবে বিহারের ভূগর্ভস্থ পানির স্তর উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ কারণে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এটি আর নবায়ন না করার দাবি জানানো হচ্ছে।

বিহার সরকারের পূর্বাভাসের উল্লেখ করে সঞ্জয় কুমার ঝা বলেন, ২০৫০ সালের মধ্যে রাজ্যটির অতিরিক্ত প্রায় ২ হাজার কিউসেক পানির প্রয়োজন হবে। তাই বিহারের দীর্ঘমেয়াদি পানিনিরাপত্তা ও লাখো মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় না নিয়ে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ফারাক্কা পানিবণ্টন চুক্তি নবায়ন করা হলে তা রাজ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে তিনি সতর্ক করেন।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন