ঢাকা   বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘এক দেশের ওপর হামলা সবার ওপর হামলা’; মক্কা চুক্তি নিয়ে যে প্রতিক্রিয়া দিল ভারত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:৫২ পিএম

‘এক দেশের ওপর হামলা সবার ওপর হামলা’; মক্কা চুক্তি নিয়ে যে প্রতিক্রিয়া দিল ভারত

‘এক দেশের ওপর হামলা সবার ওপর হামলা’; মক্কা চুক্তি নিয়ে যে প্রতিক্রিয়া দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : গত শুক্রবার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব নিজেদের মধ্যে মক্কা চুক্তি নামে একটি সামরিক চুক্তি করে। ন্যাটোর আদলে করা এ চুক্তিতে বলা আছে, তিন দেশের এক দেশের ওপর অন্য কোনো দেশের হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এ নিয়ে আজ কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। যেহেতু পাকিস্তানের ওপর কোনো হামলা হলে এখন তুরস্ক ও সৌদি তাদের ওপর হামলা হিসেবে বিবেচনা করবে তাই এ বিষয়টির স্পর্শকাতরতা উল্লেখ করে জয়সওয়ালকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে এ কূটনীতিক জানান, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষা করছে এবং রক্ষা করে যাবে।

তিনি বলেন, “এ চুক্তির ব্যাপারে, আমরা এটির প্রভাব ভারতের জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দিক দিয়ে পরীক্ষা করছি। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় পরিপূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় স্বার্থ রক্ষায় ভারত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।”

এদিকে তুরস্ক জানিয়েছে, এ চুক্তিটি সম্পূর্ণ রক্ষণাত্মক। অর্থাৎ তারা কোনো দেশকে টার্গেট করে চুক্তিটি করেনি তারা। দেশটি বলেছে, মক্কা চুক্তির লক্ষ্য হলো আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা করা।

তিন সুন্নি মুসলিম দেশের এ চুক্তিকে রাজনীতির নতুন মেরুকরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ পাকিস্তানের আছে পারমাণবিক শক্তি। তুরস্কের আছে সৈন্য ও আধুনিক সমরাস্ত্রের শক্তি। অপরদিকে সৌদির আছে অঢেল অর্থ ও আকাশ শক্তি। মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরবেরই সবচেয়ে বেশি যুদ্ধবিমান রয়েছে। সূত্র: দ্য হিন্দু

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন