ঢাকা   রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো গড়েছে ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম

যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো গড়েছে ইরান

যুদ্ধের ক্ষত ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ও সংস্কার এনেছে ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।

আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক তথ্যচিত্রে আইআরজিসির ওই কর্মকর্তা জানান, আগের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ঐতিহ্যগত বা প্রথাগত আকাশ প্রতিরক্ষা মডেল থেকে সরে এসেছে তেহরান। এর অংশ হিসেবে ইরান নতুন একটি ‘আকাশ প্রতিরক্ষা কাঠামো’ গ্রহণ করেছে।

নতুন এই সংস্কার কার্যক্রমের আওতায় ইরানের কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল নেটওয়ার্ক, প্রতিরক্ষা প্রশিক্ষণ পদ্ধতি এবং কৌশলগত প্রক্রিয়ায় বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে।

উক্ত কর্মকর্তা দাবি করেন, নতুন এই ব্যবস্থার অধীনে কৌশল, সামরিক সরঞ্জাম এবং কারিগরি প্রসেসের পরিবর্তনের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংগ্রহ ও তা আদান-প্রদানের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে।

তার দাবি, এই ধরনের পরিবর্তন ও আধুনিকায়নের ফলেই সংঘাতের পুরো সময়জুড়ে ইরান তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ও সচল রাখতে সক্ষম হয়েছে।

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন