ঢাকা   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান: গালিবাফ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম

যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান: গালিবাফ

ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অন্তর্বর্তী সমঝোতার শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত মন্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলতে হলে যুক্তরাষ্ট্রকে অন্তর্বর্তী সমঝোতায় নির্ধারিত শর্তগুলো মানতে হবে। এর মধ্যে ইরানের ওপর আরোপিত সামুদ্রিক অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়টিও রয়েছে।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র এসব শর্ত বাস্তবায়ন না করা পর্যন্ত কৌশলগত এই জলপথ দিয়ে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও আলোচনার পথ তৈরি করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) করা হয়েছিল। এতে ইসরায়েল অংশীদার ছিল না। সমঝোতাটির নির্ধারিত ৬০ দিনের মেয়াদ গতকাল শেষ হয়েছে।

তবে চুক্তিটি কার্যকর হওয়ার পরপরই এর বেশির ভাগ অংশ ভেঙে পড়ে। দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে হরমুজ প্রণালিতে নৌ চলাচলও বাধাগ্রস্ত হয়।

পরবর্তীতে ইরান তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা কয়েকটি জাহাজে হামলা চালায়। এর জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে পাল্টা সামরিক হামলা চালায়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন