ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা তুরস্ক, মিসর ও কাতারের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা তুরস্ক, মিসর ও কাতারের

সাম্প্রতিক গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার। আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তিন দেশ বলেছে, ইসরাইলকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে।

মধ্যস্থতাকারী দেশগুলো জোর দিয়ে বলছে যে, ইসরাইলি হামলার তীব্রতা বৃদ্ধি আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে, যখন গাজা সংঘাতের অবসানে ‘সমন্বিত পরিকল্পনা’ বাস্তবায়নে জোরালো প্রচেষ্টা চলছে।

তারা আরো জানায়, ‘বোর্ড অব পিস’ ও ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে বৈঠকসহ আলোচনার প্রক্রিয়ায় গঠনমূলক অগ্রগতি হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা সেই প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং সংঘাতের আরো বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায় ও বোর্ড অব পিসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার।

 

প্রতিবেদন: আলজাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন