ঢাকা   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘বিদেশি শক্তিকে ইরানের ভাগ্য নির্ধারণ করতে দেওয়া হবে না’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ পিএম

‘বিদেশি শক্তিকে ইরানের ভাগ্য নির্ধারণ করতে দেওয়া হবে না’

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলোকে ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, বিদেশি শক্তিকে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে বাধা দেওয়ার অভিন্ন সংকল্প তেহরান ও বাগদাদের মধ্যকার সম্পর্ককে আরো শক্তিশালী করেছে।

দীর্ঘদিনের রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতাকে বাস্তব অর্থনৈতিক উন্নয়ন এবং যৌথ সমৃদ্ধিতে রূপান্তরিত করতে ইরাকের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। Politics

গালিবাফ বলেন, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের গভীরতাকেই প্রতিফলিত করে। তিনি ইরান-ইরাক সম্পর্ককে ভূগোল, ইতিহাস ও অভিন্ন ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সম্পর্ক হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘ইতিহাসে আমরা এমন দুটি জাতি হিসেবে স্মরণীয় হয়ে থাকব, যারা অন্যের আখ্যানের পাদটীকা হতে অস্বীকার করেছিল এবং যাদের ভাগ্য পশ্চিমা সরকারগুলোর রাজধানীতে লেখা হয়নি।’

সূত্র: ডন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন