ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৭ বছর পর ভারত সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম

৭ বছর পর ভারত সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকস সম্মেলনে যোগ দিতে সাত বছর পর ভারত সফরে আসছেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শির সফর সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ভারত ও চীন। হোটেল চূড়ান্ত করা এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে কাজ করছেন চীনা কর্মকর্তারা।ব্রিকস সম্মেলন আয়োজক কমিটির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, চীনা কর্মকর্তারা বর্তমানে হোটেল চূড়ান্তকরণ ও নিরাপত্তা প্রটোকল নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সর্বশেষ ২০১৯ সালে নয়াদিল্লি সফর করেছিলেন শি জিনপিং। সেবারও ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন তিনি। ওই সফরে তার সঙ্গে ছিলেন প্রায় ২০০ কর্মকর্তা।

সাত বছর পর এবার আবার ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট। এবার তার সফরসঙ্গী হিসেবে প্রায় ৪০০ কর্মকর্তা থাকবেন।

২০১৯ সালের ওই সফরের পর ভারত-চীন সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। ২০২০ সালের জুনে লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সীমান্ত সংঘাত হয়। এর জেরে নয়াদিল্লি ও বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। কয়েক বছর ধরে এর প্রভাব ছিল দুই দেশের সম্পর্কে।

তবে সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কে আবারও কিছুটা উষ্ণতা দেখা যাচ্ছে। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেইজিং সফর করেন। এর আগে সর্বশেষ ২০১৮ সালে চীন সফর করেছিলেন তিনি।

মোদির দীর্ঘ সাত বছরের বিরতির পর বেইজিং সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। এর পর থেকেই নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়তে থাকে।

এমন প্রেক্ষাপটে শি জিনপিংয়ের ভারত সফরকে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ পরবর্তী ধাপ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদন: রয়াটার্স

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন