ঢাকা   বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এক লাফে যত কমলো জ্বালানি তেলের দাম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:০০ এএম

এক লাফে যত কমলো জ্বালানি তেলের দাম

এক লাফে যত কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা কমছে। বুধবার (২৬ আগস্ট) নতুন লেনদেনে ব্র্যান্ড ক্রুড ফিউচারসের দাম এক লাফে ২ দশমিক ০ শতাংশ বা ১ দশমিক ৭৮ ডলার কমে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৪৯ ডলার হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৮৭ ডলারে নেমেছে। এর আগে গত মঙ্গলবার উভয় আন্তর্জাতিক তেল সূচকের দাম ৩ শতাংশেরও বেশি কমেছিল।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হওয়ায় জ্বালানি তেলের বাজারে এই দরপতন ঘটেছে। প্রতিবেশী ওমানের সঙ্গে সামুদ্রিক পথটি পরিচালনার বিষয়ে ইরান নতুন করে আলোচনা শুরু করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সূত্র: আল জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন