ঢাকা   রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বকে আহ্বান মুজতবা খামেনির

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:২৭ পিএম

শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বকে আহ্বান মুজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শাসকরা শুধু ইরান বা ইসলামি প্রতিরোধের শত্রু নয়, তারা গোটা মুসলিম উম্মাহর শত্রু।

আজ রোববার ‘ইউনিটি উইক’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলোর নেতাদের ‘প্রকৃত শত্রু’ চিহ্নিত করে তাদের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।

তিনি বলেন, মুসলিম উম্মাহর সমস্যার সমাধান নিহিত রয়েছে ঐক্য, পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার মধ্যে। মুসলিম দেশগুলোর মধ্যে ধর্মীয় ও মতাদর্শগত পার্থক্যের পাশাপাশি জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক বিভেদকেও শত্রুরা কাজে লাগিয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।

ইরানে মুসলিম ঐক্যের একটি সফল দৃষ্টান্ত রয়েছে এবং শত্রুদের ষড়যন্ত্র সেখানে তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে বিভেদ উসকে দিয়ে মুসলিম উম্মাহকে দুর্বল করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন তিনি।

সূত্র: প্রেস টিভি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন