ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মৌসুমী বৃষ্টিতে পাকিস্তানের পাঞ্জাবে বন্যা, বিপর্যস্ত লাখো মানুষ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ এএম

মৌসুমী বৃষ্টিতে পাকিস্তানের পাঞ্জাবে বন্যা, বিপর্যস্ত লাখো মানুষ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। প্রবল মৌসুমি বৃষ্টিতে চেনাব, শতদ্রু ও রাভি নদীর পানি বিপজ্জনক হারে বেড়ে যাওয়ায় নতুন করে নিচু এলাকা খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পাকিস্তান আবহাওয়া বিভাগ সোমবার এক সতর্কবার্তায় বলেছে, আগামী দুই দিনে দক্ষিণাঞ্চলে আরেক দফা তীব্র মৌসুমি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ সময় ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

মুলতান থেকে আল-জাজিরার প্রতিবেদক কামাল হায়দার বলেছেন, পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণে নেই। জলালপুর পীরওয়ালায় প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকে ঘরের ছাদে আশ্রয় নিয়েছেন। নৌকা পর্যাপ্ত না থাকায় উদ্ধারে সমস্যা দেখা দিয়েছে। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার অভিযানও ব্যাহত হচ্ছে।

প্রবল স্রোতে মুলতানের আশপাশের অন্তত তিনটি বাঁধ ভেঙে গেছে। ডুবে গেছে বহু গ্রাম ও ফসলি জমি। জলালপুর পীরওয়ালা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা, যেখানে ঘরবাড়ি ও কৃষিজমি তলিয়ে গেছে। শনিবার মুলতানের কাছে ৩০ জনকে বহনকারী একটি উদ্ধার নৌকা ডুবে গেলে অন্তত পাঁচজন প্রাণ হারান।

বন্যায় শুধু মানুষ নয়, বিপুল পরিমাণ কৃষিজমি ধ্বংস হয়ে গেছে। এতে খাদ্যসংকটের শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, ভারত রবিবার পাকিস্তানকে শতদ্রু নদীতে পানির উচ্চমাত্রার সতর্কবার্তা দিয়েছে। তবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে আসার পর থেকে নয়াদিল্লি এ ধরনের বার্তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠাচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন