ঢাকা   রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মক্কা প্রতিরক্ষা চুক্তি: প্রথম বৈঠকে বসছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

মক্কা প্রতিরক্ষা চুক্তি: প্রথম বৈঠকে বসছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রথম কমিটি বৈঠকে বসতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইস্তাম্বুলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি এবং তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে। এতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।

গত ৭ আগস্ট পবিত্র মক্কায় তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করার কয়েক সপ্তাহ পর এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। চুক্তিটির মাধ্যমে তিন দেশের মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো তৈরি হয়েছে। এতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

আঙ্কারা জানিয়েছে, প্রতিরক্ষা সহযোগিতা সমন্বয়ের জন্য তিন দেশ বিভিন্ন প্রক্রিয়া চালু করবে। এর মধ্যে যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়ও রয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান চুক্তিটিকে ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা নিশ্চয়তা সংক্রান্ত ৫ নম্বর অনুচ্ছেদের সঙ্গে প্রযুক্তিগতভাবে তুলনীয় বলে উল্লেখ করেছেন। তবে পাকিস্তান জোর দিয়ে বলেছে, চুক্তিটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন