ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মাঝআকাশে যাত্রীবাহী বিমানের ইঞ্জিন বিকল, তারপর…

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ এএম

মাঝআকাশে যাত্রীবাহী বিমানের ইঞ্জিন বিকল, তারপর…

মাঝআকাশে যাত্রীবাহী বিমানের ইঞ্জিন বিকল, তারপর…

আন্তর্জাতিক ডেস্ক : উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিনে ত্রুটির আশঙ্কা। আতঙ্ক ছড়াল ২২৯ যাত্রী নিয়ে আকাশে থাকা ইন্ডিগোর একটি বিমানে। শেষ পর্যন্ত পাইলটের তৎপরতায় ভারতের গোয়া থেকে দিল্লিগামী বিমানটি জরুরি অবতরণ করে। 

মঙ্গলবার সকালে গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুততার সঙ্গে বিমানটি নামানো হয়। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইন্ডিগোর ৬ই ২১০২ নম্বর বিমানটি মঙ্গলবার সকাল ৯টা ১৬ মিনিটে গোয়া থেকে দিল্লির উদ্দেশে উড়াল দেয়। 

উড্ডয়নের  কয়েক মিনিটের মধ্যেই বিমানের একটি ইঞ্জিনে গুরুতর ত্রুটি হয়েছে বলে আশঙ্কা করেন পাইলট। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।এরপর বিমানটিকে ফের গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। সকাল ৯টা ৫০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। অর্থাৎ উড্ডয়নের প্রায় ৩৪ মিনিটের মধ্যেই বিমানটি বিমানবন্দরে ফিরে আসে।

বিমানটির জরুরি অবতরণের খবর পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত জরুরি ব্যবস্থা নেয়। বিমানটি অবতরণের আগেই জরুরি সাড়া দেওয়ার দলকে প্রস্তুত রাখা হয়। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল।তবে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। 

বিমানে থাকা ২২৯ যাত্রী এবং ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। জরুরি অবতরণের সময় কেউ আহত হননি।ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ইঞ্জিনে ঠিক কী ধরনের সমস্যা হয়েছিল এবং তা থেকে ইঞ্জিন বিকলের আশঙ্কা কেন তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানের কারিগরি পরীক্ষা করা হবে বলেও জানা গেছে।

সাম্প্রতিক সময়ে বিমান চলাচলে একের পর এক বিভ্রাটের ঘটনা সামনে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আকাশে ওঠার পর কোনো বিমানের ইঞ্জিনে ত্রুটির আশঙ্কা তৈরি হলে পরিস্থিতি দ্রুত গুরুতর হয়ে উঠতে পারে। এ ক্ষেত্রে পাইলটের দ্রুত সিদ্ধান্ত এবং বিমানবন্দর কর্তৃপক্ষের জরুরি প্রস্তুতির কারণে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর বিমানটির পরবর্তী চলাচল নিয়ে বিমান সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থাও নেওয়া হতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন