ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কখন শেষ হবে ইরান যুদ্ধ, যা জানালেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

কখন শেষ হবে ইরান যুদ্ধ, যা জানালেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

কখন শেষ হবে ইরান যুদ্ধ, যা জানালেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ কবে শেষ হবে, তার কোনো সম্ভাব্য সময়সীমা দিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, বর্তমানে বড় ধরনের সামরিক অভিযান চলছে না। তবে বিভিন্ন এলাকায় সংঘাত ফের তীব্র হওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, চলমান পরিস্থিতিকে তিনি সরাসরি ‘যুদ্ধ’ বলতে চান না। তার ভাষায়, ‘এই মুহূর্তে সক্রিয়ভাবে গোলাগুলি চলছে না।’ তবে কোথাও কোথাও সংঘাত বেড়েছে বলেও স্বীকার করেন তিনি।

ভ্যান্সের এই বক্তব্য আসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দিন ধরে চলা তীব্র সামরিক উত্তেজনার পর। তিনি দাবি করেন, বড় ধরনের সামরিক অভিযান প্রায় ছয় সপ্তাহ স্থায়ী হয়েছিল এবং এই সময়ে ইরানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে যুদ্ধের অবসানের নির্দিষ্ট সময় নিয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর দিতে পারেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যখন আপনি জানতে চান, এটি কখন শেষ হবে, তখন আসলে আপনি জানতে চাইছেন-ইরানিরা কখন জাহাজে হামলা বন্ধ করবে?’

ভ্যান্স বলেন, ‘বাস্তবতা হলো, এর উত্তর আমি জানি না। এ বিষয়ে আপনাকে ইরানিদেরই জিজ্ঞেস করতে হবে।’

চলমান সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হরমুজ প্রণালির দিকেও দৃষ্টি আকর্ষণ করেন ভ্যান্স। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথ দিয়ে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন