ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নেপালে ক্ষমতাসীন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো জনতা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পিএম

নেপালে ক্ষমতাসীন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো জনতা

দুর্নীতি ও দুর্ব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল নেপালে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে ১৯ জন নিহত হওয়ার পর দেশটির মানুষ যেন ক্ষোভে ফেটে পড়েছে।

তারই ধারাবাহিকতায় বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

সংবাদমাধ্যমটি বলছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর সানেপায় শাসকদল নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার আগুন ধরিয়ে দিয়েছে জেন জি বিক্ষোভকারীরা। সোমবার নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে ১৯ তরুণ বিক্ষোভকারীর মৃত্যুর পর এই সহিংসতা শুরু হয়। বিক্ষোভ দমনে বলপ্রয়োগ করায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মূলত দুর্নীতি ও দুর্ব্যবস্থাপনার বিরুদ্ধে শান্তিপূর্ণ সড়ক আন্দোলন ধীরে ধীরে আরও তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাড়ি ও প্রধান দলগুলোর কার্যালয়কে লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগ শুরু করে।

এছাড়া কাঠমান্ডু উপত্যকা ও আশপাশের বেশ কয়েকটি জেলায় পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। সহিংসতা ঠেকাতে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন