ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা!

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের অন্যান্য স্কুল ব্যবস্থায় এআই ব্যবহারের নীতিমালা তৈরিতেও এই সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে।

বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ঘোষিত এই সাময়িক নিষেধাজ্ঞা এক বছর কার্যকর থাকবে। এর আওতায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী প্রভাবিত হবে এবং শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত ৪০টি এআই-ভিত্তিক টুলের ব্যবহার বন্ধ থাকবে। তবে শিক্ষকরা পাঠ পরিকল্পনা তৈরির মতো কাজে এআই ব্যবহার করতে পারবেন।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, শিশুদের শেখা ও বেড়ে ওঠার জন্য শিক্ষক ও মানবিক যোগাযোগ প্রয়োজন। সহপাঠীদের সঙ্গে সম্পর্ক তৈরি, শিক্ষকদের কাছ থেকে শেখা এবং নিজেরা কঠিন সমস্যার সমাধান করার সুযোগ শিশুদের জন্য গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

মামদানি জানান, আগামী এক বছর এই নীতির ফলে শিক্ষার্থীদের ওপর কী প্রভাব পড়ে তা পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে সীমিতসংখ্যক শিক্ষার্থী নিয়ে উচ্চবিদ্যালয়ে এআই ব্যবহারের একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করা হবে।

পরীক্ষামূলক কর্মসূচিতে গণিতের এআই প্ল্যাটফর্ম ‘এডিয়া’ সপ্তাহে সর্বোচ্চ ২০ মিনিট এবং ইংরেজি ভাষা শিক্ষায় ‘কুইল’ সপ্তাহে সর্বোচ্চ ১৫ মিনিট ব্যবহার করা যাবে।

নীতিমালায় অষ্টম শ্রেণি পর্যন্ত দৈনিক স্ক্রিন টাইমও ধাপে ধাপে সীমিত করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতিদিন ৪৫ মিনিটের কম স্ক্রিন ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া উচ্চবিদ্যালয় পর্যন্ত ‘কম্প্যানিয়ন চ্যাটবট’ নিষিদ্ধ করা হয়েছে।

এমন সিদ্ধান্তের সময় নিউইয়র্কের সরকারি স্কুলগুলো শিক্ষার ফলাফল নিয়েও চ্যালেঞ্জের মুখে রয়েছে। ২০২৫ সালে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়ার দক্ষতার স্কোর ৬ শতাংশ কমে যায়।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক মার্গারেট মুরি বলেন, নিউইয়র্কের এআই নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। তবে নিষেধাজ্ঞাটি কতটা কার্যকর হবে, তা এখনই বলা কঠিন, কারণ এর প্রয়োগ কীভাবে নিশ্চিত করা হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: আলজাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন