ঢাকা   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খারগ দ্বীপের কাছে ইরানের তেলের ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

খারগ দ্বীপের কাছে ইরানের তেলের ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

পারস্য উপসাগরে ইরানের অন্যতম প্রধান জ্বালানি তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিপটিতে নিযুক্ত নিজেদের প্রতিনিধির বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম।

খারগ দ্বীপে নিযুক্ত তাসনিমের ওই প্রতিনিধি জানান, দ্বীপটির নোঙর এলাকায় তেলবাহী ট্যাংকারটিতে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। স্থানীয় সূত্রের বরাতে তাসনিম জানায়, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ট্যাংকার থেকে কর্মীদের সরিয়ে নেয়া হচ্ছে।

ঘটনাটি নিয়ে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিষয়টি নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলে মার্কিন সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম) তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি এআই দিয়ে তৈরি ভিডিও পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্টের ক্যাপশনে তিনি দাবি করেছিলেন, খারগ দ্বীপ ‘ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে’। এর জবাবে খারগ দ্বীপে কোনও হামলা চালানো হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছিল ইরানি কর্তৃপক্ষ।

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক-এর তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরান। যুদ্ধ শুরুর আগে দেশটি তাদের মোট অপরিশোধিত তেলের ৯০ শতাংশই খারগ দ্বীপের মাধ্যমে রপ্তানি করত। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে মার্কিন অবরোধ শুরুর পর থেকে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে।

গত ১১ জুন ট্রাম্প খারগ দ্বীপ দখলে নেয়ার ইচ্ছা প্রকাশ করলেও পরবর্তীতে তিনি জানান, প্রস্তাবিত সামরিক অভিযানটি আপাতত স্থগিত করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন