ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মারধরে রক্তাক্ত নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ এএম

মারধরে রক্তাক্ত নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী!

মারধরে রক্তাক্ত নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী!

মারধরে রক্তাক্ত নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো চলমান সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের মাঝে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তার স্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা বিক্ষোভকারীদের মারধরের শিকার হয়েছেন।

প্রতিবেদন অনুসারে, বিক্ষোভকারীরা কাঠমান্ডুর বুদানিলকান্তে দেউবার বাসভবনে ভাঙচুর চালায়। ফুটেজে দেখা গেছে, হামলার পর সাবেক প্রধানমন্ত্রীর মুখ থেকে রক্ত পড়ছে। দেউবা এবং আরজুকে উদ্ধার করতে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের বাসভবনে হামলা হয়। 

 মারধরের শিকার হওয়ার পর স্থানীয় একটি মাঠে তাদের ‘অসহায়ভাবে’ বসে থাকতে দেখা যায়। খবর এনডিটিভি’র।
 
এদিকে, নেপালের আরেক সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর বিক্ষোভকারীদের দেয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। 
 
জানা যায়, বিক্ষোভকারীরা রাজ্যলক্ষ্মী বাড়ির ভেতর আটকে রেখেই সেখানে আগুন ধরিয়ে দিলে তিনি দগ্ধ হয়ে মারা যান।
 
নেপালের রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় ওই বাড়িতে এ ঘটনা ঘটে।
 
পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, রাজ্যলক্ষ্মী চিত্রকরকে দ্রুত কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসার সময় তিনি মারা যান। 
 
তবে ঘটনার সময় ওই বাড়িতে আর কেউ ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন