ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ!

২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত দেশের ভেতরে ও বিদেশে প্রধানমন্ত্রীদের চুল কাটা, মেকআপ এবং সরকারি প্রতিনিধিত্বের পেছনে প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার খরচ করেছে ইসরায়েল। গত ডিসেম্বরে আইনজীবী ইয়ারাহ উইঙ্কলার-শালিত তথ্য অধিকার আইনের (এফওআই) আওতায় আবেদন করার পর দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, চুল ও মেকআপ বাবদ মোট খরচের প্রায় ৯০ শতাংশের জন্যই দায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহু। একাধিক নথিতে ‘রাষ্ট্রীয় নিরাপত্তার’ অজুহাত দেখিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট ও মেকআপ আর্টিস্টদের নামসহ সুনির্দিষ্ট বিবরণীগুলো গোপন রাখা হয়েছে।তথ্য অনুযায়ী, এতে মাসিক হিসাবের পাশাপাশি যুদ্ধ শুরুর আগের ও পরের সময়কার চিত্রও উঠে এসেছে। তথ্যে প্রকাশ পায়, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে প্রধানমন্ত্রীর চুল স্টাইলিংয়ের পেছনে প্রায় ২ হাজার ৬০০ ডলার এবং মেকআপ সেবার জন্য ১ হাজার ৫৮০ ডলার পরিশোধ করেছে রাষ্ট্র।

রেকর্ড বলছে, ২০২৩ সালের শুধু অক্টোবরেই প্রধানমন্ত্রীর চুল স্টাইলিংয়ে ৮১০ ডলার খরচ হয়েছে। বিভিন্ন প্রশাসনের আমলে এই খরচে ব্যাপক তারতম্য দেখা গেছে; নাফতালি বেনেত ও ইয়ার ইয়া লিপিডের আমলে ২০২২ সালে যেখানে খরচ ছিল মাত্র ২৭ হাজার ৬০০ ডলার, সেখানে ২০২৩ সালে মোট খরচ প্রায় ১ লাখ ৩ হাজার ডলারে পৌঁছায়।

প্রধানত বিদেশ সফরকে কেন্দ্র করে ২০২৫ সালে এই খরচ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রায় ১ লাখ ১১ হাজার ডলারে দাঁড়ায়। যার মধ্যে রয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরে মেকআপ ও স্টাইলিং বাবদ ১৩ হাজার ৫০০ ডলার এবং ২০২৪ সালের জুলাইয়ে ওয়াশিংটন সফরে ১১ হাজার ৫০০ ডলার ব্যয়।

আলাদাভাবে পোশাক ও আপ্যায়ন খরচসহ আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের ভাতার হিসাব নেতা অনুযায়ী প্রকাশ করা হয়েছে: নেতানিয়াহু ১ লাখ ৩৪ হাজার ডলার, বেনেত ১৯ হাজার ডলার এবং লাপিদ ২ হাজার ৬০০ ডলার। এদিকে ফ্রিডম অব ইনফরমেশন মুভমেন্টের অনুরোধ সত্ত্বেও সরকার গহনা, পোশাক বা ইমেজ কনসালট্যান্সি সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করেনি।

উইয়ন নিউজের প্রতিবেদন

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন