ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মধ্যপ্রাচ্য যুদ্ধ বিশ্বের সাধারণ স্বার্থের পরিপন্থী, ব্রিকস সম্মেলনে চীন প্রেসিডেন্ট

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পিএম

মধ্যপ্রাচ্য যুদ্ধ বিশ্বের সাধারণ স্বার্থের পরিপন্থী, ব্রিকস সম্মেলনে চীন প্রেসিডেন্ট

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বললেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পরিপন্থী।

আজ শনিবার তিনি এ কথা বলেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ডনের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে মার্কিন ও ইসরাইলি হামলার পর মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত ছড়িয়ে পড়ে। নয়াদিল্লিতে শুরু হওয়া ব্রিকস সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।

সম্মেলনে শি জিনপিং বলেন, ‘মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি যেভাবে রূপ নিচ্ছে, তাতে এই যুদ্ধ পুরো অঞ্চলের মানুষের মারাত্মক ক্ষতি করেছে।’ এ ধরনের সংঘাত ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থ রক্ষা করে না’ বলেও মন্তব্য করেন তিনি।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন