ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রেকিং নিউজ: বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

ব্রেকিং নিউজ: বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

ব্রেকিং নিউজ: বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চল ভ্যালেস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সম্প্রচারমাধ্যম সুইসইনফোর বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ভ্যালেস ক্যান্টন পুলিশ এক বিবৃতিতে জানায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এক ইঞ্জিনের সার্কাস এসআর২২টি মডেলের একটি হালকা বিমান টিচিনো ক্যান্টনের লুগানো শহর থেকে উড্ডয়ন করে। পরবর্তীতে উড্ডয়নরত অবস্থায় বিমানটি ভ্যালেস ক্যান্টনের লেউকারবাড পৌরসভার কাছে একটি দুর্গম পাহাড়ের ঢালে সজোরে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা তিন আরোহীর সকলেই ঘটনাস্থলে মারা যান।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের জটিলতার কারণে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা দেরি হয়েছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে আইনি ও প্রয়োজনীয় প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তিনটি উদ্ধারকারী হেলিকপ্টার ও দুজন বিশেষজ্ঞ উদ্ধারকর্মীকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে বিমানে থাকা তিন আরোহীরই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন।

হালকা ঘরানার এই বিমানটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে আছড়ে পড়ল, তা উদঘাটনে ইতিমধ্যে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন