ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভূমিকম্প আঘাত হানল ভারতের উত্তরাখণ্ডে, তীব্র কম্পন অনুভূত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ এএম

ভূমিকম্প আঘাত হানল ভারতের উত্তরাখণ্ডে, তীব্র কম্পন অনুভূত

ভূমিকম্প আঘাত হানল ভারতের উত্তরাখণ্ডে, তীব্র কম্পন অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে ৪.৯ মাত্রার মাঝারি ধরনের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। উত্তরাখণ্ডের পাশাপাশি এর কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রাতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে।

এর আগে তীব্র কম্পন অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্কে পোস্ট করতে শুরু করেন বহু মানুষ। দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা জানান, কম্পন টের পাওয়ার সময় তিনি সোফায় বসেছিলেন এবং সোফাটিকে নড়তে দেখেন।

এদিকে এই ভূকম্পনের পরই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ শুরু হয় নানা মিম ও রসিকতা। বিভিন্ন সিনেমা ও সিরিজের জনপ্রিয় দৃশ্য এবং জিআইএফ (GIF) শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। ‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ শেয়ার করে এক ব্যবহারকারী লেখেন, ‘ভূমিকম্পের মাত্রা ৫-এর নিচে হলে দিল্লির মানুষেরা যেভাবে প্রতিক্রিয়া দেখায়।’

এদিকে উত্তরাখণ্ডের ঘটনার আগেই একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভোরে অনুভূত ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন