ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দায়িত্বগ্রহণের প্রথম দিনেই অসুস্থ সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ এএম

দায়িত্বগ্রহণের প্রথম দিনেই অসুস্থ সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী

স্টেজে মাথা ঘুরে পড়ে যান সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ ল্যান (বাম থেকে ৩য়)

দায়িত্বগ্রহণের প্রথম দিনেই স্টেজে দাঁড়িয়ে মাথা ঘুরে পড়ে গেলেন সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ ল্যান। বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল এর একটি ভিডিও।

সেখানে দেখা যায়, একটি সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই কথা বলছেন ল্যান। হঠাৎই সামনের দিকে মুখ থুবড়ে পড়েন তিনি। তখন পোডিয়ামের সাথে মাথায় চোট পান তিনি।

এ সময় সুইডেনের উপ-প্রধানমন্ত্রী এবা বুশ দ্রুত তার পাশে ছুটে আসেন এবং তাকে উল্টে শুইয়ে দেন। সেখানে থাকা অন্যান্য রাজনীতিবিদ ও সাংবাদিকরাও দ্রুত এগিয়ে আসেন।

পরবর্তীতে জানা যায়, রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছিল তার। এ ঘটনার পর বাতিল করা হয় সেদিনের সংবাদ সম্মেলন।

/এএইচএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন