ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মারা যাননি নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী, শারীরিক অবস্থা গুরুতর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

মারা যাননি নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী, শারীরিক অবস্থা গুরুতর

নেপালে বিক্ষোভের আগুনে দেশটির সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু হয়নি, তবে তার শারীরিক অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংশোধিত তথ্যে এমনটি জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

মঙ্গলবার নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষী চিত্রকরের মৃত্যুর খবর জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম। সেই তথ্য প্রচার করে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা এবং গণমাধ্যমও। তবে বৃহস্পতিবার সংশোধিত তথ্য জানানো হয়, রাজ্যলক্ষী বেঁচে আছেন। তবে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

দুই দিন আগে কাঠমান্ডুতে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এ সময় ভেতরে আটকা পড়েন খানালের স্ত্রী রাজ্যলক্ষী চিত্রকর। বাড়ির ভেতরে থাকা অবস্থায় চিত্রকর অগ্নিদগ্ধ হন।

/এসআইএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন