ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজার সমর্থনে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পিএম

গাজার সমর্থনে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সাপ্তাহিক কর্মসূচির ধারাবাহিকতায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইয়েমেনজুড়ে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। দেশটির রাজধানী সানার সাবিইন চত্ত্বরে সবচেয়ে বেশি মানুষের জমায়েত দেখা যায়।

এই সপ্তাহে মিছিলে অংশগ্রহণকারীদের হাতের প্ল্যাকার্ডে কিছু লেখার মধ্যে ছিল, 'শহীদদের প্রতি অঙ্গীকার, কোনও কিছুর বিনিময়েই গাজার প্রতি সমর্থন থেকে পিছু হটব না'।

বিক্ষোভের আয়োজকদের তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পবিত্র রক্ত ঝরিয়ে নৈতিক অবস্থানের মূল্য চুকাতে হয়। কিন্তু এর ফল হচ্ছে নিশ্চিত বিজয়, যা এই জনমের পরেও থাকবে বিরাজমান।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বে যে কোনও অংশে মুসলিম উম্মাহর ওপর আগ্রাসন মানে হচ্ছে সকলের ওপর হামলা। যে কোনও দেশের আত্মোৎসর্গকারী আমাদের শহীদ।

এছাড়া, সম্প্রতি কাতারের মাটিতে হামাস নেতাদের ওপর সংঘটিত ইসরায়েলি হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়েছে ওই বিবৃতিতে।

তথ্যসূত্র: তাসনিম, আল মায়াদিন ইংলিশ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন