ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।  শনিবার (১৩ সেপ্টেম্বর) মেরিদা ও ক্যাম্পেচে শহরের মাঝামাঝি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

রাজ্যের জননিরাপত্তা দপ্তরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, মেরিদা ও ক্যাম্পেচে শহরের মাঝামাঝি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি ট্রেলার, একটি প্রাইভেটকার ও একটি ট্যাক্সির যাত্রীরা নিহত হন।

ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, ‘এই বেদনাদায়ক মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।’

তিনি আরও জানান, খবর পাওয়ার পর থেকেই জরুরি সেবা, নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে সহায়তা দিচ্ছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন