ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পতাকা ছুড়ে মেরে পালিয়ে যাওয়া চালককে খুঁজছে ট্রাম্প প্রশাসন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

পতাকা ছুড়ে মেরে পালিয়ে যাওয়া চালককে খুঁজছে ট্রাম্প প্রশাসন

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এ হামলা! পিটসবার্গে তদন্তকারী সংস্থার সদর দফতরের গেটে গাড়ি নিয়ে এসে জোর ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এ হামলা! পিটসবার্গে তদন্তকারী সংস্থার সদর দফতরের গেটে গাড়ি নিয়ে এসে জোর ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একে সন্ত্রাসবাদী কার্যকলাপ আখ্যা দিয়ে তদন্তে নেমেছে এফবিআই। অভিযুক্তের নাম-পরিচয় জানা গেলেও তিনি অধরা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাঁকে হন্যে হয়ে খুঁজছে।

আমেরিকার সময় অনুযাযী, বুধবার ভোর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে। একটি সাদা সেডান সজোরে ধাক্কা মারে এফবিআই-এর সদর দফতরের গেটে। এক্স হ্যান্ডলে এফবিআই বলেছে, ‘‘গেটে ধাক্কা মারার পর অভিযুক্ত গাড়ি থেকে বেরিয়ে আসেন। তার পর পিছনের আসনের দরজা খুলে একটি আমেরিকার পতাকা বার করে সেটি ধাক্কায় ক্ষতিগ্রস্ত হওয়া গেটটির দিকে ছুড়ে মারেন। তার পর সেখান থেকে হেঁটেই চলে যান অভিযুক্ত।’’

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত গাড়িচালকের নাম ডোনাল্ড হেনসন। তিনি পেনসিলভ্যানিয়ার পেন হিলের বাসিন্দা। ঘটনার সময় তাঁর হাতে অবশ্য কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন তদন্তকারীরা।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন