জীবন বীমা করপোরেশন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, ৫৪০ জন নিয়োগ
জীবন বীমা করপোরেশন তার জনবল বৃদ্ধির লক্ষ্যে ১৩ থেকে ২০তম গ্রেডে তিনটি পদে মোট ৫৪০ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ১৬ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হবে এবং ১৫ মে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
পদের নাম ও যোগ্যতা:
১. উচ্চমান সহকারী
- পদসংখ্যা: ১৭৬টি
- গ্রেড: ১৩
- বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
- যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ১৬৫টি
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
৩. অফিস সহায়ক
- পদসংখ্যা: ১৯৯টি
- গ্রেড: ২০
- বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বয়সসীমা: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু হবে ১৬ এপ্রিল সকাল ১০টায় এবং শেষ হবে ১৫ মে বিকেল ৫টায়।
বিজ্ঞপ্তি বিস্তারিত:
আবেদনপদ্ধতি এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানার জন্য প্রার্থীরা এখানে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারবেন।
http://jbc.teletalk.com.bd/





