ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অর্থ মন্ত্রণালয়ে চার ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১১:৩২ এএম

অর্থ মন্ত্রণালয়ে চার ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

অর্থ মন্ত্রণালয়ে চার ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

অর্থ মন্ত্রণালয়ে চার ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

এমটিনিউজ২৪জবস : অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ প্রকল্পের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইউনিটের (পিআইইউ) জন্য চার ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) অধীনে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১২ মার্চ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

পদের নাম, সংখ্যা ও যোগ্যতা:

১. চিফ কো–অর্ডিনেটর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো প্রশিক্ষণকেন্দ্র বা প্রকল্পের প্রধান হিসেবে কাজ করার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

২. কো–অর্ডিনেটর: ট্রেনিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড মনিটরিং

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. কো–অর্ডিনেটর: ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে স্নাতকোত্তর অথবা ফিন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে এমবিএ ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে বিশেষ দক্ষতা ও ফিন্যান্স–সংক্রান্ত কাজে অভিজ্ঞ হতে হবে।

৪. কো–অর্ডিনেটর: জব প্লেসমেন্ট অ্যান্ড ডেটাবেজ

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেটাবেজ ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়নবিষয়ক কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার সব প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রটি একটি A4 সাইজের খামে ভরে ‘এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর’–এর কার্যালয়ে পৌঁছাতে হবে। খামের বাম দিকে প্রার্থীর যোগাযোগের ঠিকানা, ই–মেইল, মুঠোফোন নম্বর ও খামের ওপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা

এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর, স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি), প্রবাসীকল্যাণ ভবন (১৪–১৫ তলা), ৭১–৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা–১০০০।

আবেদনের শেষ সময়: ১২ মার্চ ২০২৬, বেলা তিনটা পর্যন্ত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন