ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২৭ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পিএম

২৭ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

২৭ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

২৭ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

এমটিনিউজ২৪জবস : কাজের সুযোগ দিচ্ছে শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অফিসার (মাইক্রোফাইন্যান্স)’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী ২০০ জনকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান পাস।

বয়স : আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

অন্যান্য : প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা : প্রশিক্ষণের সময় মাসিক সাত হাজার টাকা ভাতা দেওয়া হবে। শিক্ষানবিশকালে বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে মাসিক ২২ হাজার ৫০০ টাকা এবং স্থায়ী হওয়ার পর ২৭ হাজার ৫০০ টাকা বেতন পাওয়া যাবে।

এ ছাড়া মোটরসাইকেল চালনা, দূরত্ব ভাতা ও কৌশলগত আঞ্চলিক ভাতা হিসেবে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ রয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে তিনটি উৎসব বোনাস ও লাঞ্চের সুবিধা।

কর্মস্থল ও দায়িত্ব : নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে পদায়ন করা হতে পারে। তাঁদের মূল দায়িত্ব হবে জরিপের মাধ্যমে সদস্য নির্বাচন করা, ঋণ বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করা এবং কিস্তি ও সঞ্চয় সংগ্রহ নিশ্চিত করা।

আবেদনের শেষ সময় : আগ্রহী প্রার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহীরা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন