ঢাকা   রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার ফ্রিল্যান্সিং শিখুন একেবারে বিনা মূল্যে, মিলবে দিনে ২০০ টাকা ভাতা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:০৪ পিএম

এবার ফ্রিল্যান্সিং শিখুন একেবারে বিনা মূল্যে, মিলবে দিনে ২০০ টাকা ভাতা

এবার ফ্রিল্যান্সিং শিখুন একেবারে বিনা মূল্যে, মিলবে দিনে ২০০ টাকা ভাতা

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে অনলাইনে আবেদন চলছে। প্রশিক্ষণটি ৩ মাস মেয়াদে ৬০০ ঘণ্টার। প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান। দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে আবেদন শেষ ১৫ জুন ২০২৬।

নির্ধারিত ৮টি বিভাগের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি/কম্পিউটারের ওপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

অনলাইনে আবেদন আগামী ১৫-৬-২০২৬ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত দাখিল করা যাবে। সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। এসএমএস নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

১. এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. বয়স: ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব নারী।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদফতরের ‘৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, খাজা আইটি পার্ক, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭ কর্তৃক পরিচালিত (১ জুলাই ২০২৬ হতে ৩০ সেপ্টেম্বর ২০২৬) পর্যন্ত ৩ মাস (দৈনিক ৮ ঘণ্টা) মেয়াদি ৬০০ ঘণ্টাব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তিতে দেশের ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারী অনলাইনে আবেদন করতে পারবেন।

লিখিত ও মৌখিক পরীক্ষা কবে:

বৈধ আবেদনকারীদের আগামী ২০-৬-২০২৬ (শনিবার) তারিখে লিখিত পরীক্ষা এবং ২১-০৬-২০২৬ (রোববার) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএস–এর মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৪-৬-২০২৬ তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএস–এর মাধ্যমে জানানো হবে।

প্রশিক্ষণার্থীরা পাবেন ফি:

এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফি প্রয়োজন হবে না। প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০/- টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন