ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশাল জনবল নেবে বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম

বিশাল জনবল নেবে বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন

বিশাল জনবল নেবে বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন

এমটিনিউজ২৪জবস : বিশাল জনবল নেবে বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন পদে ১১০৪ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি পাস আগ্রহী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ জুলাই।

১. পদের নাম: জোনাল ম্যানেজার

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরি, বেতন ২৮ হাজার

পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ঋণ কর্মসূচিতে ২ বছর জোনাল ম্যানেজার/সমপদে (কমপক্ষে ১৫টি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা) দায়িত্ব পালনসহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা: ৭৪,৩২৪ টাকা।

বয়সসীমা: অনূর্ধ্ব ৪৮ বছর।

২. পদের নাম: শাখা ব্যবস্থাপক

পদসংখ্যা: ১০০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিও এর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা: শিক্ষানবিশকালীন (৬ মাস) বেতন ৪০,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ৫০,০৭০ টাকা।

বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর।

৩. পদের নাম: শাখা হিসাবরক্ষক

পদসংখ্যা: ১০০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/ফাইন্যান্সে স্নাতকোত্তর। হিসাবরক্ষকের কাজে এনজিওতে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার।

বেতন-ভাতা: শিক্ষানবিশকালীন (৬ মাস) বেতন ৩০,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ৩৭,৩৭০ টাকা।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

৪. পদের নাম: অফিসার

পদসংখ্যা: ৮০০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/সমমান পাস। ঋণ কার্যক্রমের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার মানসিকতাসহ মাঠপর্যায়ে বাইসাইকেল/মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে।

বেতন-ভাতা: শিক্ষানবিশকালীন (৬ মাস) বেতন ২৭,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ৩৩,৫৭৫ টাকা।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

৫. পদের নাম: পিয়ন কাম গার্ড (চুক্তিভিত্তিক)

পদসংখ্যা: ১০০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ন্যূনতম এসএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।

বেতন-ভাতা: ১৫,০০০ টাকা।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর।

আবেদনের নিয়ম

নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের ওপর পদের নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০

আবেদন ফি

১ থেকে ৩ নম্বর পদ: ৩০০ টাকা।

৪ ও ৫নং পদে আবেদন ফি প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন