ঢাকা   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম

পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর

পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর

এমটিনিউজ২৪জবস : পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। পৃথক চার পদে মোট ২৩ জনকে নিয়োগ দেবে অধিদপ্তরটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মাদরাসা শিক্ষা অধিদপ্তর

পদের সংখ্যা: ৪ পদে ২৩ জন

পদের বিবরণ

১। ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৪)

পদ সংখ্যা : ০১ (এক)

যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রী; তবে শর্ত থাকে যে, শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সাঁটলিপি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।

২। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬)

পদ সংখ্যা : ০১ (এক)

যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে।

৩। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

পদ সংখ্যা : ১৩ (তেরো)

যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা।

(কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে।

৪। হিসাব সহকারী (গ্রেড-১৬)

পদ সংখ্যা : ০৮ (আট)

যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার চালনায় দক্ষতা।

চাকরির ধরন : অস্থায়ী

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

কর্মস্থল : যেকোনো স্থান

বয়স : ১ জুলাই ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এই https://dme.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি : টেলিটক প্রি-পেইডের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৪ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন