চাকরির সুযোগ ইবনে সিনায়, ১২ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু
এমটিনিউজ২৪জবস : ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তাদের কোয়ালিটি অ্যাসিওরেন্স, ইউনিট-২ বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ১২ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
ইবনে সিনায় চাকরির সুযোগ, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড
নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন
বিভাগ: কোয়ালিটি অ্যাসিওরেন্স, ইউনিট-২
ইবনে সিনায় চাকরির সুযোগ, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড
ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে (এম.ফার্ম) স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বিশ্লেষণমূলক যন্ত্রপাতি পরিচালনা, ক্যালিব্রেশন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: মাওনা, গাজীপুর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নিয়ম অনুযায়ী চিকিৎসা ভাতা, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ আগস্ট, ২০২৬।






