নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ লিমিটেড। অ্যাসিস্ট্যান্ট লিড অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। সোমবার, ২৪ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লিড অ্যানালিস্ট
বিভাগ: বিজনেস ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিভাগে বিএসসি
অন্যান্য যোগ্যতা: পরিসংখ্যান ও পরিসংখ্যানগত মডেল সম্পর্কে প্রাথমিক জ্ঞান। NoSQL ডেটাবেস এবং বিগ ডেটা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রাথমিক ধারণা (অগ্রাধিকারযোগ্য)।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৬






