ঢাকা কর অঞ্চলে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
এমটিনিউজ২৪জবস : ঢাকা কর অঞ্চল-১, ১৩ থেকে ২০ গ্রেডে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট পদের সংখ্যা ৩৪। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। আবেদনের শেষ তারিখ ১৪ অক্টোবর ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: কম্পিউটার অপারেটর; পদসংখ্যা: ১; গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
২. পদের নাম: সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর; পদসংখ্যা: ৪; গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৩. পদের নাম: উচ্চমান সহকারী; পদসংখ্যা: ৮; গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর; পদসংখ্যা: ১০; গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৫. পদের নাম: অফিস সহকারী কাম অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক; পদসংখ্যা: ৬; গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৬. পদের নাম: গাড়িচালক; পদসংখ্যা: ১; গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৭. পদের নাম: অফিস সহায়ক; পদসংখ্যা: ৪; গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে নির্ধারিত এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৬ নম্বর পদ: ১১২ টাকা;
৭ নম্বর পদ: ৫৬ টাকা।
আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।






