ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, আছে সপ্তাহে ২ দিন ছুটি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, আছে সপ্তাহে ২ দিন ছুটি

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, আছে সপ্তাহে ২ দিন ছুটি

এমটিনিউজ২৪জবস : সপ্তাহে দুদিন ছুটিসহ কাজের সুযোগ দিচ্ছে বেসরকারি খাতের শীর্ষ বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি তাদের এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং) পদে লোকবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৮ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং)

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সাইন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি

অন্যান্য যোগ্যতা: বিমান সংস্থা, হোটেলে কাজের দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা)

বেতন: ৩৫,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, সপ্তাহে ২দিন ছুটি, দুপুরের খাবার সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী জীবন বিমা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন