ঢাকা   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পেট্রোবাংলায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম

পেট্রোবাংলায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পেট্রোবাংলায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম ও দশম গ্রেডের বিভিন্ন পদে পেট্রোবাংলা ও এর আওতাধীন ১২টি কোম্পানিতে মোট ৭৫৩ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯টি পদে এসব জনবল নিয়োগ দেওয়া হবে—

১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)—৯৭ জন

২. সহকারী ব্যবস্থাপক (আইন)—৬ জন

৩. সহকারী ব্যবস্থাপক (অর্থ)—৬৩ জন

৪. সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)—মেকানিক্যাল ৭৪, ইলেকট্রিক্যাল ৪৯, সিভিল ৪০, সিএসই/আইটি ২৫, কেমিক্যাল ২৭, পেট্রোলিয়াম ১৪, আইপিই ৮, মেটালার্জি/এমএমই ৭, ইলেকট্রনিকস ২ ও অটোমোবাইল ১ জন।

৫. সহকারী ব্যবস্থাপক (জিওলজি)—১২ জন

৬. সহকারী ব্যবস্থাপক (জিওফিজিকস)—২ জন

৭. সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল)—১ জন

৮. সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি)—১ জন

৯. সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)—১ জন

১০. সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)—১৫ জন

১১. সহকারী ডিলার—১ জন

১২. সহকারী ব্যবস্থাপক (কারিগরি)—১১ জন

১৩. সহকারী কর্মকর্তা (প্রশাসন)—৭৩ জন

১৪. সহকারী কর্মকর্তা (আইন)—৪ জন

১৫. অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান—১ জন

১৬. সহকারী কর্মকর্তা (অর্থ)—৫৩ জন

১৭. উপসহকারী প্রকৌশলী—মেকানিক্যাল ৫৬, ইলেকট্রিক্যাল ৩২, সিভিল ৩১, কম্পিউটার/আইটি ৮, ইলেকট্রনিকস ৩, অটোমোবাইল ৯, কেমিক্যাল ৫, পাওয়ার ৫ ও টেলিকম ১ জন।

১৮. ট্রেইনি ডিলার—৪ জন

১৯. সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপসহকারী কারিগরি কর্মকর্তা—১১ জন।

গ্রেড ও বেতন

১ থেকে ১২ নম্বর পদের বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা, যা গ্রেড-৯।

১৩ থেকে ১৯ নম্বর পদের বেতন স্কেল ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা, যা গ্রেড-১০।

বয়সসীমা

২০২৬ সালের ১ অক্টোবর তারিখে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

আবেদন ফি

আবেদনের জন্য পরীক্ষার ফি ২২৩ টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা।

আবেদনের সময়

অনলাইনে আবেদন শুরু হবে ১৮ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

তবে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন শেষ হওয়ার পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে bogmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন