ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজ সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

আজ সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

চতুর্থ দিনের মতো আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন সকাল ১০টায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। বেলা ১১টায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান। আর দুপুর ১২টায় কৃষক কার্ড চালু সংক্রান্ত সভায় সভাপতিত্ব করবেন তিনি।

গত ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব নিয়েই বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি। শনিবার সরকারি ছুটির দিনও অফিস করার ঘোষণা দিয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!