ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার ভারতে আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ এএম

এবার ভারতে আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক

এবার ভারতে আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক

এবার ভারতে আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক

এমটিনিউজ২৪ ডেস্ক : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।

আটকের পর বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করলে আদালত জালিয়াতি মামলায় জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

জুবায়ের হোসেন বাগেরহাট জেলার সরনখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবির ছেলে। দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান, গত বছরের ২৪ নভেম্বর জুবায়ের বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।

তবে ভারতে অবস্থানকালে তিনি বাংলাদেশি ইমিগ্রেশন সিল জালিয়াতি করে ভুয়া গমন দেখান। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর দর্শনা ইমিগ্রেশন পুলিশ তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর জানান, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন