ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাতভর বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, জলাবদ্ধতা-ভোগান্তি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ এএম

রাতভর বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, জলাবদ্ধতা-ভোগান্তি

গতকাল রাত থেকে রাজধানী ঢাকায় অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। একটানা মুষলধারে বৃষ্টিতে নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত একটানা বৃষ্টি পড়ে ঢাকায়। সেই সঙ্গে ছিল বজ্রপাত। তুমুল বৃষ্টিতে রাজধানীর মিরপুর, গ্রিনরোড, মোহাম্মদপুর, বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। এতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ অফিসগামী মানুষকে পড়তে হয় ভোগান্তিতে।

পানি ঢুকে পড়ায় অনেক স্থানে যানবাহন বিকল হয়ে যেতে দেখা গেছে। রিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কেউ কেউ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঢাকা ও এর পাশ্ববর্তী এলাকায় আজ আকাশ মেঘলা থাকবে। সারাদিন থেমে থেমে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে করে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

/এটিএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন